ঢাকা৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটক-সিনেমায় ‘আপত্তিকর’ দৃশ্য নিয়ন্ত্রণের আহ্বান প্রিন্স মাহমুদের

admin
জুন ৩, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক

দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননাকর উপস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পোস্টে প্রিন্স মাহমুদ বলেন, দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অপ্রয়োজনীয় সহিংসতা এবং নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপনের প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি আপত্তিকর কনটেন্টের প্রচার দ্রুত বন্ধের দাবি জানান।

শিশু রামিসার প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, একদিকে সমাজে অপরাধের বিচার দাবি করা হবে, অন্যদিকে বিনোদনের মাধ্যমে একই ধরনের অপরাধ ও সহিংসতাকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা হবে— এ ধরনের অবস্থান কতটা যৌক্তিক।

প্রিন্স মাহমুদের মতে, দেশের প্রচলিত আইন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী অনেক ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচারের সুযোগ নেই।

তিনি দাবি করেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি একদিকে মাদক ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিলেও অন্যদিকে একই ধরনের কনটেন্টে বিনিয়োগ করছেন, যা বিস্ময়কর।

তিনি আরো অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সিনেমা হলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিয়ে এসব কনটেন্টের প্রশংসা করানোর প্রবণতা দেখা যাচ্ছে। গত দুই বছরে এ ধরনের ঘটনা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়তার জন্য কিছু শিল্পী নিজেদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ভুলে যাচ্ছেন বলেও মনে করেন প্রিন্স মাহমুদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।