ঢাকা৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন পিট

admin
জুলাই ৮, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  ডেস্ক
০৮ জুলাই ২০২৬

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবার সামাজিক গমাধ্যমে নিজের প্রেমের স্বীকৃতি দিলেন ‘ফাইট ক্লাব’খ্যাত অভিনেতা ব্র্যাড পিট। তার নতুন প্রেমিকার নাম ইনেস ডি র‌্যামন।

সংগীত তারকা টেলর সুইফট ও ফুটবলার ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে অংশ নেন এই নতুন যুগল। ওই অনুষ্ঠানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পরই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ছবিতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়।

ব্র্যাড ও ইনেসের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২২ সালে। তবে এতদিন তারা নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন। এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যুগল উপস্থিতি ভক্তদের সামনে আসে।

ব্র্যাড পিটের সঙ্গে সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। ২০০৫ সালে শুরু হওয়া তাদের সম্পর্ক পরে বিয়েতে গড়ায় ২০১৪ সালে। তবে ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন জোলি। দীর্ঘ আইনি জটিলতার পর ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।