কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের যাত্রা শুরু হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ হলো বিশেষ নজরুলসংগীত ‘রুম ঝুম’। গানটির মূল সুর অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে নেওয়া, যা নজরুল বাংলা বর্ষার কবিতায় রূপান্তর করেছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
এই গানের মাধ্যমে কোক স্টুডিওর মঞ্চে অভিষেক হচ্ছে মাহতিম সাকিব ও নুসরাত জাহানের। গানটিতে তাদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। গানটির সংগীত প্রযোজনা করেছেন শুভেন্দু। এবারের সিজনে মোট আটটি গান থাকবে। কোকা-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. মঈন উল্লাহ চৌধুরী জানান, শতাব্দীপ্রাচীন তুর্কি সুরের এই বাংলা রূপান্তর সংস্কৃতির উন্মুক্ততা ও অগ্রযাত্রাকেই তুলে ধরে। ২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে কোক স্টুডিও বাংলা এভাবেই আন্তর্জাতিক সুরের সঙ্গে বাংলা সংগীতের মেলবন্ধন ঘটিয়ে আসছে

