ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরে ইশক মে’ ৪ দিনে আয় ৬০ কোটি

admin
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন সময় ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫

তেরে ইশক মে’তে প্রেমের বহুমাত্রিক রূপ তুলে ধরেছেন আনন্দ এল রাই। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে ছবিটি।

প্রথম দিন সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সিনেমাটি সবাইকে চমকে দিয়ে ১৭ কোটি রুপি আয় করে, যার মধ্যে ১৫ দশমিক ২৫ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং ৭৫ লাখ রুপি আসে তামিল সংস্করণ থেকে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটি বক্স অফিসে দাপট বজায় রেখেছে। গত সোমবার চতুর্থ দিনেও ছবিটি আয় করেছে ৮ দশমিক ২৫ কোটি রুপি। এতে মোট আয় দাঁড়িয়েছে ৬০ কোটি রুপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।