ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তিশার আড্ডায় শাকিব খান

admin
মে ৩১, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
৩১ মে ২০২৫

জমজমাট আয়োজনে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এবারের ঈদুল আজহার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় এই আয়োজনে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা। ‘চাঁদের কন্যা চাঁদসুলতানা’ গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা কবির শখ, ‘নুরজাহান নুরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন সামিরা খান মাহি এবং ‘লায়লী তোমার এসেছে ফিরিয়া’ গানে নৃত্য পরিবেশন করেছেন মীম চৌধুরী।

এছাড়াও কাজী নজরুলের আরেকটি গান ‘আমি পূরব দেশের পুরনারী’র সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা। থাকছে সিনেমার গান ও ফোকগানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘির কোলাজ নৃত্য। ‘ওহে শ্যাম, প্রেমের বাক্স, ও দয়াল’ গানের কোলাজে নেচেছেন পূজা চেরি এবং ‘মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি’ গানের সঙ্গে নেচেছেন দীঘি। ‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।