ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডায়াবেটিক রোগীদের জন্য মার্কিন ভিসা কঠিন হলো

admin
নভেম্বর ১০, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫,

যাঁরা ডায়াবেটিকে ভুগছেন তাঁদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা পাওয়া কঠিন করা হয়েছে। গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন বিভিন্ন দূতাবাসে এমন নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যক্তিরা তাঁদের স্বাস্থ্যগত কারণে যুক্তরাষ্ট্রের খরচের বোঝা বাড়িয়ে দিতে পারেন। খবর এবিসি নিউজের।

খবরে বলা হয়েছে, ভিসা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় এমন কিছু শর্ত যোগ করা হয়েছে যার ভিত্তিতে ভিসা আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করা হবে। এর মধ্যে বেশি বয়স, স্বাস্থ্যগত সমস্যা যে কারণে তাঁরা সরকারি সহয়তার ওপর নির্ভরশীল থাকবেন।

পর্যবেক্ষকরা বলছেন, নতুন নির্দেশনায় আবেদনকারীর স্বাস্থ্যগত দিকের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তাদের অবশ্যই আবেদনকারীর স্বাস্থ্যগত অবস্থা যাচাই করতে হবেÑ যেমন হৃদরোগ, শ্বাসনালির রোগ, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকজনিত রোগ, স্নায়ুবিষয়ক জটিলতা ও মানসিক সমস্যা আছে কিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।