ঢাকা১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’

admin
অক্টোবর ১০, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬

টিভি নাটকের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। নাটকে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সেই ব্যস্ততার ফাঁকেই মনের শান্তির খুঁজতে ছুটে গেলেন সৌদি আরবে। পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন তিনি।

এই মুহূর্তটিকে জীবনের বিশেষ দিন বলে অভিহিত করেছেন কেয়া পায়েল। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তেমনটাই জানালেন এই অভিনেত্রী।

আজ শনিবার (১০ অক্টোবর) নিজের প্রকাশ করা ভিডিওর ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

অভিনেত্রীর এই পোস্টে তার জীবনের স্মরণীয় একটি মুহূর্তের অনুভূতি উঠে এসেছে। পবিত্র মক্কায় ওমরাহ পালন তার জন্য যে বিশেষ তাৎপর্য বহন করছে, ক্যাপশনে সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে।

উল্লেখ্য, কেয়া পায়েল ছোটপর্দার পরিচিত মুখ। বিভিন্ন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।