ঢাকা২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘চুক্তিভিত্তিক বিয়ের’ গুঞ্জন, মুখ খুললেন প্রভা

admin
আগস্ট ২৭, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

২৭ আগস্ট ২০২৬

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনায় থেকেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তার ‘চুক্তিভিত্তিক বিয়ের’ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দেওয়া তিনি এসব কথা বলেন।

এতে প্রভা লিখেছেন, ‘আমি আবার বিয়ে করিনি! আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি লেখেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবেও তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি বলে মনে করেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান এই অভিনেত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার অনুরোধও করেন তিনি।

নিজের ভক্তদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, ‘আমার ভক্তদের উদ্দেশে বলতে চাই, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে।’

পোস্টের শেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান সাদিয়া জাহান প্রভা।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা।পরবর্তীকালে চমৎকার অভিনয় নৈপুণ্যে টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।