ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেয়া পায়েলের বিয়ে ভাবনা

admin
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৫

নিয়মিত কাজ আর বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নাটকের অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তার অভিনীত নাটক ‘তুমি আমার বউ’ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। নাটকের সাফল্যের পর কিছুদিন বিরতি নিয়ে একটি গানের ভিডিওতে ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও মনোযোগ দিয়েছেন তিনি। দেড় বছর আগে শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’। সুযোগ পেলেই নিজের প্রতিষ্ঠানে সময় দেন কেয়া।

অভিনয়ে ব্যস্ততার কারণে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল- কেয়া পায়েলের বিয়ে কবে? বিয়ে নিয়ে তার ভাবনা কী? বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী। কেয়া পায়েলের ভাষায়, ‘বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।’ বিয়ে ও জীবনদর্শন নিয়ে আরও গভীর ভাবনার কথাও জানান তিনি।

কেয়া বলেন, ‘সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।