ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কার সঙ্গে পরকীয়ায় শিল্পা

admin
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫

সম্প্রতি শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এরইমধ্যে নাকি বাড়ি ছেড়েছেন অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা। এই সুযোগে পরকীয়ায় মজেছেন শিল্পা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সর্দারজির প্রেমে পড়েছেন শিল্পা। স্বামী বাড়ি ছাড়তেই তার সঙ্গে কাটাচ্ছেন সময়। বলিউড কোরিওগ্রাফার ফারাহ খানকে শিল্পা নিজেই দিয়েছেন এ তথ্য।

সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে, তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তার স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন।

অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার। তিনি পাল্টা বলেন, ‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে।’

শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ। তার ‘মেহর’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।