ঢাকা১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এক ফ্রেমে চাঙ্কি-চঞ্চল

admin
মে ১৮, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
১৮ মে ২০২৬
দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে বলিউডের সিনিয়র অভিনেতা চাঙ্কি পান্ডের হঠাৎ সাক্ষাৎ এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায়। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে চাঙ্কি পান্ডের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হঠাৎ দেখা!!! চাঙ্কি পান্ডে।’ ছবির পেছনে থাকা গোথাম নিউজ স্টোর এবং আধুনিক টার্মিনালের সাজসজ্জা দেখে ধারণা করা হচ্ছে এটি নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে তোলা। চাঙ্কি পান্ডে শুধু বলিউডেই নয়, বাংলা চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে ‘স্বামী কেন আসামী’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’ জনপ্রিয়। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, বাংলা সংস্কৃতি ও ভাষার প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।