ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

admin
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স

১৫ নভেম্বর ২০২৫,

একটি দল পরিকল্পিতভাবে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে দলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার দেশকে সুশাসিত করতে পারেনি। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই আবার নতুন করে জেগে উঠেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন আরও সুসংগঠিত হচ্ছে।’

ধানের শীষের পতাকা উড়বে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহীর মানুষের ভালোবাসা বিএনপির দীর্ঘ আন্দোলনের বড় শক্তি। ইনশাআল্লাহ, ধানের শীষের পতাকা আবারও এই অঞ্চলে উড়বে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যারিস্টার আমিনুল হক এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তার পরিবারের অবদান আছে। সেই পরিবারের সদস্য শরিফ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পাশে থাকতে হবে।’

সমাবেশে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে পরিচয় করিয়ে দেন দলটির মহাসচিব।

এ সময় বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটির সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।