ঢাকা১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার অনুষঙ্গ: জি এম কাদের

admin
অক্টোবর ১৭, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেস্ক:

১৭ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

আজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশে ঐতিহ্যগতভাবে এক ধর্মের উৎসবে অন্য ধর্মের মানুষও আনন্দে শামিল হন। এ ধরনের উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দেশবাসীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে।’

জি এম কাদের বলেন, ‘ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।