ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আকাশসীমা পুরোপুরি খুলে দিলো পাকিস্তান

admin
মে ১১, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫
সব ধরনের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। আজ শনিবার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পরপরই এমন সিদ্ধান্ত জানায়পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ)। খবর জিও নিউজের।

বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, দেশের সমস্ত বিমানবন্দর স্বাভাবিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত। যাত্রীদের তাদের বিমানের সর্বশেষ সময়সূচীর জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পিএএ।

আকাশসীমা খুলে দেওয়ার কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল, ভারতের সঙ্গে সংঘাতের জেরে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখা হবে। তবে যুদ্ধবিরতির পরপরই পাল্টে যায় পুরো চিত্র।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির তথ্য প্রথমে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এই তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাস্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।