
বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, দেশের সমস্ত বিমানবন্দর স্বাভাবিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত। যাত্রীদের তাদের বিমানের সর্বশেষ সময়সূচীর জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পিএএ।
আকাশসীমা খুলে দেওয়ার কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল, ভারতের সঙ্গে সংঘাতের জেরে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখা হবে। তবে যুদ্ধবিরতির পরপরই পাল্টে যায় পুরো চিত্র।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির তথ্য প্রথমে জানান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এই তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাস্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.