ঢাকা৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আইসিইউতে অভিনেতা কামাল বায়েজীদ

admin
অক্টোবর ৪, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত এই সদস্যের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নাট্য ও সিনেমা অঙ্গনে। তার সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য ও কামাল বায়েজীদের সহকর্মীরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের পর তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে সহকর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। কামাল বায়েজীদের দ্রুত আরোগ্য কামনা করে তারা দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করছেন কামাল বায়েজীদ। ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।

এ ছাড়া বিবিসি জানালা’র ‘মজায় মজায় শেখা’ অনুষ্ঠানের ‘কামাল’ চরিত্রে অভিনয় করেও ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা।

কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।