ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়

admin
নভেম্বর ১৪, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে তা ঠেকানোর দায়িত্ব কাদের- সেটি স্মরণ করিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
হাসিনার মামলার রায়ের দিন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে- তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে- এমন মন্তব্য করে আমির খসরু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।