ঢাকা২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুজানা

admin
অক্টোবর ৩০, ২০২৪ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। গতকাল সোমবার অভিনেত্রীর খবর মেলে, তাও সুখবর দিয়ে। জানা যায়, চুপিসারে বিয়ে করেছেন তিনি। স্বামীর নাম সৈয়দ হক। এর বাইরে আর কিছুই জানা যায়নি। আর সেই খবরও মেলে সুজানার ইনস্টাগ্রামে একটি ভিডিও’র সুবাদে।

যেখানে দেখা যায়, স্বামীর সঙ্গে কেক কাটছেন এই অভিনেত্রী। আর কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড সৈয়দ’।

এরই মধ্যে কথা রটে- দুবাইয়ের শেখকে বিয়ে করেছেন সুজানা! বিয়ে প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে বিয়ে নিয়ে কথা মুখ খুলেছেন তিনি।

জানালেন, তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গেল ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। সৈয়দ হক দুবাই প্রবাসী আর পেশায় ব্যবসায়ী। প্রেমের নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাদের পরিচয় সাত বছর ধরে।

মূলত, ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে ঠিক ৭ বছর আগেই দেশ ও মিডিয়া ছেড়ে প্রবাসী হন সুজানা। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি। দুবাইয়ের নাগরিকত্ব পাওয়ায় স্থায়ীভাবে সেখানেই বসবাস করেছেন বেশ ক’বছর ধরে। এবার সেখানেই শুরু করেছেন সংসার জীবনের নতুন অধ্যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।