ঢাকা২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপূর্ব-তটিনীর তুমি এসেছিলে বলে

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক গল্পের নাটকের দিকে ঝুঁকেছেন নির্মাতারা ও প্রযোজনা প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্ট নির্মাণ করেছে নতুন নাটক ‘তুমি এসেছিলে বলে’। রুবেল হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তটিনী। ‘আমার জীবন খুব সাধারণ নয়। আমার একটা সংসার আছে, অনেক দায়িত্ব আছে। আপনি যদি আমার জীবনে আসেন, আপনাকে আমার জীবনের একটা অংশ নয়, পুরো বাস্তবতাটাই গ্রহণ করতে হবে।’

অপূর্বর এমন কথায় আস্থা রেখে বিয়েতে রাজি হয়ে যায় তটিনী। কিন্তু বিয়ের পর দুজনের দাম্পত্যজীবন কতটা সুখের হয়, আর যৌথ পরিবারের নানা টানাপড়েন কীভাবে তাদের সম্পর্কে প্রভাব ফেলে- সেই গল্প জানতে অপেক্ষা করতে হবে নাটকটি মুক্তি পাওয়া পর্যন্ত। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটি পুরোপুরি একটি পারিবারিক গল্পের নাটক।

একটি যৌথ পরিবারের টানাপড়েন দর্শক এ নাটকের গল্পে দেখতে পাবেন। আমাদের চারপাশে অনেক পরিবার আছে, বাইরে থেকে দেখতে সুন্দর। কিন্তু ভেতরের খবর কেউ জানে না। এটি সে রকমই একটি গল্পের নাটক।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।