ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই: মির্জা ফখরুল

admin
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৫,

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে।’

নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে।

এ সময় দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।