ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতা কি একটি সহজ ও যেনতেনো পেশা !

admin
নভেম্বর ১৭, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

১৭ নভেম্বর ২০২৪
সাংবাদিকতা একটি সহজ ও যেনতেনো পেশা । যে কেউ সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ পেজ খুলে শুরু করতে পারে । কোন প্রকার ঝামেলা ছাড়াই এই পেশা পরিচালনা করে থাকে ।

আসলে ব্যাপারটা কি এমন ? এতে কি পেশার কোন মর্যাদা বা সম্মান থাকে ? whatsapp বা মেসেঞ্জারে একটি গ্রুপ খুলে যে কোন একটি সংগঠনের নাম দিয়ে নেতা হয়ে যান । না আছে শিক্ষাগত যোগ্যতা এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা ও অভিজ্ঞতা । তবুও তারা সাংবাদিক এবং সাংবাদিকদের নেতা ।

আবার কেউ কেউ ভুয়া পেপার ও পোর্টালের নামে আইডি বাণিজ্য করে যাচ্ছেন ।তাছাড়া ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির বাণিজ্যতো আছেই । এই পেশাতে যারা আছেন বা আসবেন তারা অবশ্যই তদন্ত করে নিবেন । যে পত্রিকা বা পোর্টালে কাজ করতে ইচ্ছুক তা ডিক্লারেশন প্রাপ্ত কিনা ? এবং পোর্টালটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে কিনা ? কোন নিউজ পোর্টাল বা আইপি টেলিভিশন এর বৈধতা কতটুকু ?

পেশার মর্যাদা সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ ও তদারকির দায়ভার প্রয়োজন মনে করি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।