ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাউলদের ওপর হামলা ও কড়াইল বস্তিতে আগুন, যা বললেন মির্জা ফখরুল

admin
নভেম্বর ২৬, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স

২৬ নভেম্বর ২০২৫

বাউলদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বাউলদের ওপর হামলা, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, গ্রামীণ-বাংলার সংস্কৃতি। আমাদের বাউল যারা তারা বাংলাদেশের মাঠে-ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়। তাদের ওপর হামলাটা আমি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্য শোভনীয় নয়।’

ঢাকার কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই সরকারকে আহ্বান করি -যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তাদের কিছু গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকে। তাই সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয়, যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকে, তাহলে এগুলো হবে না বলে মনে করি।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।