ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯নং মিরওয়ারিশ পুর বিএনপির সভাপতি জনাব মোসলেহ উদ্দিন ভুঁইয়া মালন এর শোকসভা : মোঃ ফয়েজ উদ্দিন

admin
নভেম্বর ২১, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা প্রতিনিধি
আজ ২১ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগমগঞ্জ উপজেলার ৯নল মিরওয়ারিশ পুর এর উদ্যোগে ভোলাবাদশা স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোসলেহ উদ্দিন ভুঁইয়া মালন এর মৃত্যু পরবর্তী শোকসভার আয়োজন করে। উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোয়াখালী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কামাখ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব জনাব মহসিন আলম সহ উপজেলা বিএনপি, আলাইয়ারপুর, দূর্গাপুর, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ। শোকসভায় বক্তাগন জনাব মোসলেহ উদ্দিন ভুঁইয়া মালন এর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের ত্যাগ ও কড়মকান্ডের বিষয় গুলো আলোকপাত করেন।

প্রধান অতিথি জনাব বরকত উল্লাহ বুলু জনাব মোসলেহ উদ্দিন ভুঁইয়া মালন এর আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য দেন। তিনি বলেন জনাব মোসলেহ উদ্দিন ভুঁইয়া মালন ছিলেন একজন ত্যাগী ও দলপ্রিয় একজন মানুষ। তিনি বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি দলের ইসলাম নিয়ে বাড়াবাড়ি করার বিষয় তুলে এনে বলেন, একটা দল ঘুরে ঘুরে জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আগামী নির্বাচনে পূর্বের ন্যায় ধানের শীষ কে বিজয়ী করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।