ঢাকা২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ঢাকার উদ্বেগ

admin
নভেম্বর ১৩, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স

১৩ নভেম্বর ২০২৫

ছাত্র-জনতার অভুত্থ্যানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার সন্ধ্যায় কূটনৈতিক সূত্র এ খবর জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।

সূত্র আরও জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য

প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অ-সহায়ক ও অনভিপ্রেত’। ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।