ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত ম্যাচে টিকিটের দাম বাড়ছে

admin
নভেম্বর ৯, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫,

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের দর্শকদের জন্য দুঃসবাদ, বাড়ছে টিকিটের দাম। সূত্রে জানা গেছে, সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

এ ছাড়া ক্লাব হাউস-২ এর মূল্য দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা ধার্য করা হয়েছে। অন্য গ্যালারির টিকিট মূল্যও আনুপাতিক হারে বাড়বে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত। এই দলটির বিপক্ষে টিকিটের চাহিদাও অনেক বেশি। তাই ইচ্ছে করেই আমরা বাংলাদেশ ও ভারত ম্যাচের টিকিটের দাম বাড়াচ্ছি। তবে খুব বেশি বাড়াইনি কিন্তু।’

এর আগে বাংলাদেশ ও সিঙ্গাপুর এবং বাংলাদেশ ও হংকং ম্যাচের সাধারণ গ্যালারির টিকিট মূল্য ৪০০ ও ক্লাব হাউস-২ এর টিকিট মূল্য ছিল দুই হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।