ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ন্যান্সি পেলোসিকে ‘শয়তান’ বললেন ট্রাম্প

admin
নভেম্বর ৭, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫,

যুক্তরাষ্ট্রের সাবেক হাউস স্পিকার ও ডেমোক্রেটিক পার্টির প্রবীণ নেত্রী ন্যান্সি পেলোসিকে ‘একজন শয়তান নারী ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি ছিলেন একজন শয়তান মহিলা। তার খারাপ কাজের কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত খারাপ।’

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ থেকে অবসরের ঘোষণা দেন ন্যান্সি পেলোসি।  তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আর কংগ্রেসে প্রার্থী হবেন না।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি অবসরের ঘোষণা দিয়ে দেশের উপকার করেছেন। তিনি দেশের জন্য একটি বিশাল বোঝা ছিলেন।’

ডোনাল্ড ট্রাম্প ও ন্যান্সি পেলোসির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। দুইজনের মধ্যে বহুবার প্রকাশ্যে বাকযুদ্ধ ও রাজনৈতিক বিরোধ দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।