স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৪,
৪৯তম ওভারে আজমতউল্লাহর বলে হাসমতউল্লাহর হাত ফসকে ১৯ রানে জীবন পান জাকের আলী। তৃতীয় বলে রান নিতে গিয়ে ফিল্ডারের থ্রোয়ে হেলমেটে আঘাত পান এবং আম্পায়ারের সঙ্গে সংঘর্ষ হয়। বেশ কিছুক্ষণ তার প্রাথমিক পরীক্ষা শেষে ফিজিও সবুজ সংকেত দেন। .. রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাকের। শেষ বলে ছক্কা মেরে দলীয় স্কোর আড়াইশ পার করেন।
এর আগে নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো দুটি জুটিতে বাংলাদেশকে ভালো অবস্থানে নেন। ডেথ ওভারে ৩২ রানে চার উইকটে পড়ার পর নাসুম আহমেদ ও জাকের ৪৬ রানের আগ্রাসী জুটি গড়েন। তাতে বাংলাদেশ ৭ উইকেটে ২৫২ রান করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

