ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজকের মিছিল দেশের স্বার্থরক্ষার: তারেক রহমান

admin
নভেম্বর ৮, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
৮ নভেম্বর ২০২৪

আজকে রাজপথে যে সমাবেশ, মিছিল তা কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার জন্য নয়, আজকের মিছিল দেশের স্বার্থরক্ষার মিছিল।’ সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠেয় বিএনপির র‌্যালি উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে আড়ম্বরপূর্ণ র‌্যালি শুরু হওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘১৯৭৫ সালের সাত নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন। ২০২৪ সালের সাত নভেম্বর শত্রু চিহ্নিত করার দিন।’
এদিন দুপুর ১২টা থেকে নয়া পল্টনে নেতাকর্মীরা জড়ো হন। মিছিলে মিছিলে মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে র‌্যালিতে যোগ দিচ্ছেন বিএনপির অনুসারীরা। র‌্যালিতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমান বলেন, ‘আগেও বলেছি বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। রাজধানী ঢাকার এই রাজপথে লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে সাতই নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।