ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাউদ্দিন আহমদ

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডেক্স :

৩০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। তাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল।’

জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে চাই। বিশেষ করে ২০২৪’র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশের জনগণের প্রত্যাশা এবং শহীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়তে চাই। রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনআকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।’

‘এ লক্ষ্যে আগামীতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। সেখানে আমরা যেন গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারি- এজন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি’, যোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠার সফল পরীক্ষা।’ এ সময় রাজনৈতিক দল ও জনগণের মাঝে জাতে কোনো বিভাজন না থাকে সেজন্য সবার প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

দেশের সব রাজনৈতিক দল নির্বাচনমুখী উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এ অবস্থায় কোনো দল নির্বাচন নির্বাচনে বাধার সৃষ্টি করে, তাহলে জনগণ তাদের চিহ্নিত করবে। তাদেরকে জনগণও প্রত্যাখ্যান করার সম্ভাবনা রয়েছে।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কিছু মহল ষড়যন্ত্র করছে এটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে, জনগণ তাদের প্রতিহত করবে।’

দেশের মানুষ পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির বিপক্ষে জানিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।