ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেদারল্যান্ডসে অভিবাসন বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

admin
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫,

তীব্র অভিবাসন-বিরোধী বিক্ষোভে শনিবার হেগে শহরে নেদারল্যান্ডস পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

নেদারল্যান্ডসের সংবাদ সংস্থা এএনপি পুলিশের পরিসংখ্যান উদ্ধৃত করে জানিয়েছে, প্রায় দেড় হাজার মানুষ একটি মহাসড়ক অবরোধ করে এবং একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। এ সময় প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করেছে পাথর ও বোতল ছুড়ে মারে।

বিক্ষোভে অংশ নেওয়া বহু মানুষ নেদারল্যান্ডসের পতাকা এবং ডানপন্থী দলের পতাকা হাতে প্রতিবাদ করেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ এই ঘটনাকে ‘অদ্ভুত’ বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘এ ধরনের সহিংসতা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

নেদারল্যান্ডসের পূর্ববর্তী নির্বাচনে জয়ী এবং গত ২৯ অক্টোবরের ভোটের আগে জনমত জরিপে নেতৃত্ব ধরে রাখা ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্সকে বিক্ষোভে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি এতে যোগ দেননি।

পরিবর্তে তিনি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করেন। বলেন, ‘এটি বোকাদের কাজ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।