আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন।
ইতিহাসের পাতায় ৫ সেপ্টেম্বর ঘটনাবলি:
১৬১২ – চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬ – লন্ডনের অগ্নিকাণ্ডের সমাপ্তি। তিন দিন যাবৎ চলা এই অগ্নিকাণ্ডে ১০০০০ বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।
১৭৬৩ – ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৯০৫ – রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১০ – ১৫৭ টি গান ও কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০ – রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেণ।
১৯৬২ – ভারতে শিক্ষক দিবস উদ্যাপন শুরু হয়।
১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।
১৯৭২ – মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে হত্যা করে।
১৯৭৭- ভয়জার ওয়ান নামক স্পেসক্রাফট লঞ্চ করা হয়। বর্তমানে এটি পৃথিবী থেকে পাঠানো সবচেয়ে দূরবর্তী স্পেসক্রাফট।
১৯৮৬ – পান এম ফ্লাইট ৭৩ মুম্বাই থেকে নিউইয়র্ক যাওয়ার পথে করাচিতে অপহরণ হয়। ২১ জন মারা যান যাদের অধিকাংশ ইতালীয় , ভারতীয় ও ব্রিটিশ নাগরিক ছিলেন।
২০০০ – টাভালু জাতিসংঘে যোগ দেয়।
আজ যাদের জন্মতারিখ:
১১৮৭ – অষ্টম লুই ফ্রান্সের রাজা।
১৬৩৮ – চতুর্দশ লুই, ছিলেন ফ্রান্সের রাজা।
১৬৫১ – উইলিয়াম ডামপিয়ের, ছিলেন ইংরেজ বংশোদ্ভূত প্রথম আবিষ্কারক।
১৭৭৪ – কাসপার ডাভিড ফ্রিডরিখ, ঊনবিংশ শতকের জার্মানির একজন রোমান্টিক ল্যান্ডস্কেপ চিত্রকর।
১৮৪৭ – জেসি জেমস, ছিলেন মিসৌরি রাজ্যের একজন আমেরিকান দস্যু, গেরিলা, গ্যাং নেতা, ব্যাংক ডাকাত, ট্রেন ডাকাত, এবং খুনি।
১৮৮৮ – ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
১৯২১ – রেবতীভূষণ ঘোষ, খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট।
১৯২৯ – মোহিনী চৌধুরী, খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক।
১৯৩২ – রবার্ট ডেনার্ড, একজন মার্কিন প্রকৌশলী এবং উদ্ভাবক।
১৯৩৯ – জর্জ লেজনবি, অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল।
১৯৪০ – রাকেল ওয়েলচ, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
১৯৪২ – ভের্নার হের্ৎসগ, জার্মান অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৪৬ – ফ্রেডি মার্কারি, একজন ব্রিটিশ গায়ক এবং গীতিকার।
১৯৫১ – মাইকেল কিটন, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
১৯৫২ – বিধু বিনোদ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা।
১৯৫৪ – রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০ – মোহাম্মদ রফিক, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৭৩ – প্যাডি কনসিডাইন, একজন ইংরেজ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার ও সংগীতশিল্পী।
১৯৭৬ – পঙ্কজ ত্রিপাঠী, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা
১৯৭৯ – আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী (সরোদিয়া)।
১৯৯১ – ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।
১৯৯৬ – সিগ্রিড, একজন নরওয়েজিয় গায়িকা ও সঙ্গীত রচয়িতা।
২০০১ – বুকায়ো সাকা, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
আজ যাদের মৃত্যু হয়:
১১৬৫ – নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬ – তুর্কি সুলতান সোলাইমান আজম।
১৭৮৬ – পর্যটক জন হ্যানয় , ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭ – ওগ্যুস্ত কোঁৎ, একজন ফরাসি দার্শনিক, নীতিশাস্ত্র বিদ ও সমাজবিজ্ঞানী।
১৮৫৯ – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত।
১৯০২ – রুডল্ফ ফিরখো, একজন জার্মান চিকিৎসক, নৃবিজ্ঞানী, রোগ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, লেখক,সম্পাদক ও রাজনীতিক।
১৯০৬ – লুডভিগ বোলৎসমান, প্রখ্যাত অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী, দার্শনিক ও গণিতজ্ঞ।
১৯০৮ – অর্ধেন্দুশেখর মুস্তফি, বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব।
১৮৯৮ – অক্ষয়চন্দ্র চৌধুরী, ভারতীয় বাঙালি কবি ও সাহিত্যিক।
১৯৩০ – নিরালম্ব স্বামী, প্রকৃত নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষের সহযোগী ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী।
১৯৪৫ – ক্লেম হিল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও অধিনায়ক ছিলেন।
১৯৪৮ – রিচার্ড টলম্যান, একজন মার্কিন গাণিতিক পদার্থবিজ্ঞানী এবং ভৌত রসায়নবিদ।
১৯৭১ – বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।
১৯৭২ – অ্যালান কিপাক্স, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
১৯৭৪ – আব্দুল আলীম, লোকসংগীতের কণ্ঠশিল্পী।
১৯৮৪ – আদম মালিক, ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ।
১৯৮৬ – নীরজা ভনোট, ভারতীয় মডেল এবং ১৯৮৬ সালে প্যান এম ফ্লাইট ৭৩ বিমানটি ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন।

