ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না :নাহিদ ইসলাম

admin
আগস্ট ২৫, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তার মনে হচ্ছে না। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা (গণ পরিষদ) নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’

নাহিদ ইসলাম আরও বলেন, তারা প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো পক্ষ-বিপক্ষ নেননি। তাদের প্রধান দাবি হলো সংস্কার ও বিচারের নিশ্চয়তা। তিনি বলেন, যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, তাতেও তাদের কোনো আপত্তি নেই।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরণের কথাগুলো কেবলই গালগল্প। তিনি বলেন, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।

সংস্কারটাই প্রধান এজেন্ডা উল্লেখ করে নাহিদ বলেন, গণ-অভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।