ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাপানে যুদ্ধবিমান বিধ্বস্ত

admin
আগস্ট ৭, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৫,

জাপানে একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে দেশটির ইবারাকি উপকূলে প্রশিক্ষণরত অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়। জাপানের সংবাদমাধ্যম এনএইচকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় কেউ হতাহতের শিকার হয়নি। পাইলট দুর্ঘটনার আগে ইজেক্ট করে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।