ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে নকল বৈদ্যুতিক ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান

admin
জুলাই ২১, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।

২১ জুলাই ২০২৫

২১ জুলাই সোমবার সীতাকুন্ড উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ সহ মোট তিনটি কারখানায় সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত র‍্যাব-৭ এক অভযান পরিচালনা করেন।

এ প্রতিষ্ঠান ৩ টি দীর্ঘদিন ধরে অনুমোদন বা বিএসটিআই সনদ ছাড়া মান নিয়ন্ত্রণ হীন ‘মেইড ইন জাপান’ লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করে বাজারজাত করে আসছে।বিষয়টি জানতে পেরে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে র‍্যাব-৭ এর একটি টিম অভিযান চালায়।অভিযানে বিএসটিআই এর প্রতিনিধিও অংশ নেয়।অভিযানে নকল ক্যাবল জব্দসহ এ তিন প্রতিষ্ঠান কে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে র‍্যাব বলেন, “কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না।জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারজাত করে আসছিল।এসব নকল তার ব্যবহারে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।