এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।
২১ জুলাই ২০২৫
২১ জুলাই সোমবার সীতাকুন্ড উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে 'খান জাহান আলী ক্যাবলস' ও 'নোয়াখালী ক্যাবলস' সহ মোট তিনটি কারখানায় সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত র্যাব-৭ এক অভযান পরিচালনা করেন।
এ প্রতিষ্ঠান ৩ টি দীর্ঘদিন ধরে অনুমোদন বা বিএসটিআই সনদ ছাড়া মান নিয়ন্ত্রণ হীন 'মেইড ইন জাপান' লেখা জাল সিল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরি করে বাজারজাত করে আসছে।বিষয়টি জানতে পেরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে র্যাব-৭ এর একটি টিম অভিযান চালায়।অভিযানে বিএসটিআই এর প্রতিনিধিও অংশ নেয়।অভিযানে নকল ক্যাবল জব্দসহ এ তিন প্রতিষ্ঠান কে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে র্যাব বলেন, "কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না।জাল সিল লাগিয়ে তার তৈরি করে বাজারজাত করে আসছিল।এসব নকল তার ব্যবহারে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.