ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার সঙ্গে কেউ অসৌজন্যমূলক আচরণ করেনি: জামায়াত আমির

admin
জুলাই ২১, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২১ জুলাই ২০২৫,

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ফিরে সেখানকার অভিজ্ঞতা ফেসবুক পোস্টে জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির লেখেন, ‘উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাকবলিত ছাত্র-ছাত্রীদের দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি।

স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ভিড়ের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন।’

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘মহান রবের দরবারে সকল আহত রোগীর জন্য আশু সুস্থতার দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কেউ কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে থাকলে তা সঠিক নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।