আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও গাজায় যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন। ডিজেটি।’
এর আগে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।
টাইমস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, অপহৃত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে চুক্তিটি করতে ইসরায়েলকে চাপ ও হামাসকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

