ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েল বোমা ফেলো না, পাইলটদের এখনই বাড়িতে নিয়ে এসো: ট্রাম্প

admin
জুন ২৪, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫,
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সশস্ত্র বিমান হামলা না করার সতর্কতা দিয়েছেন। তিনিতার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইসরায়েল। বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!’

ট্রাম্প লিখেন, ‘আমি দুই পক্ষকেই সন্তুষ্ট করছি না। তবে বিশেষ করে ইসরায়েলকে আমি বলতে চাচ্ছি—এটা বড় অঘোষিত লঙ্ঘন হবে।’

মার্কিন প্রেসিডেন্ট এই সতর্কতা দিলেন যখন, ইসরায়েল তাদের প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে তেহরানের লক্ষ্যবস্তুতে নতুন বিপর্যয়কর হামলার পরিকল্পনা ঘোষণা করেছে।

এর আগে আজ মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি রাজি হওয়ার কথা জানায় ইরান ও ইসরায়েল। তবে কয়েক ঘণ্টার মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ করে ইসরায়েল, পরে তা অস্বীকার করেছে ইরান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।