ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা

admin
জুন ২৩, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫,

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কাসরুকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে হামলাটি কোথা থেকে চালানো হয়েছে বা কারা এর পেছনে রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে এ হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে- সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রগুলো বলছে, ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে ওই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।