ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ইন্টারনেট ফেরানোর ঘোষণা

admin
জুন ২১, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে শনিবার (২১ জুন) রাতে যুক্ত হতে যাচ্ছে ইরানের ইন্টারনেট। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। খবর : বিবিসি বাংলা

এদিকে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করছে ইরান সরকার। কিন্তু নেটব্লকসের মতে, কিছু এলাকায় ইন্টারনেট সেবা এখনো ব্যাহত হচ্ছে এবং সংযোগ এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

 

বুধবার থেকে ইরানে ইন্টারনেট সমস্যার শুরু হয়। যখন ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের উদ্বেগ জানিয়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশটির সরকার।

মূলত, ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ইরান।

সংঘাতের এই সময়টায় ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে দেখা গেছে দেশটির নাগরিকদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।