ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানান ঢামেক শিক্ষার্থীরা। তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, ‘মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।’ তিনি বলেন, ‘পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

admin
জুন ২১, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল ব্যুরো
২১ জুন ২০২৫
ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আজ শনিবার সকাল ১০টায় বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১ আসনের দলের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনও হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায় হয়ে আছে। ’

তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। তাই বাংলাদেশকেও এমন ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ অনেকটাই জেগে উঠেছে, এখন তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।’

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘আমরা চাই দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ হোক—লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।