ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতি নয়, ইরান-ইসরায়েলের ‘স্থায়ী সমাধান’ চান ট্রাম্প

admin
জুন ১৭, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

আলজাজিরা

টানা পঞ্চম দিনের মতো ইরান ও ইসরায়েল একে অপরের ওপর বিমান হামলা চালিয়ে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কেবল যুদ্ধবিরতি নয়, বরং ‘স্থায়ী সমাধান’ চান। কানাডায় জি৭ সম্মেলন থেকে আগেভাগেই যুক্তরাষ্ট্রে ফেরার পথে মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি চাই না। আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু চাই।

’ একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।’

এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে জি৭ সম্মেলন ছেড়ে আসার দাবি প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, ‘আমি কোনোভাবে, কোনো রূপে বা কোনো চেহারায় ইরানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করিনি। তারা যদি কথা বলতে চায়, জানে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।