অনলাইন ডেস্ক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলি সেনা কেন্দ্র, মোসাদ অপারেশনস হাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র হামলা একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং একটি মোসাদ অপারেশন পরিকল্পনা কেন্দ্রে আঘাত হেনেছে।
এর আগে, ইসরায়েলি প্রতিবেদনগুলোতে হার্জলিয়ার মধ্যাঞ্চলীয় উপকূলীয় শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাকে ‘একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্যবস্তু’ করার কথা বলা হয়েছিল। এ ধরনের বিশেষণ সাধারণত একটি সামরিক বা কৌশলগত লক্ষ্যের ক্ষেত্রে ব্যবহৃত সাংকেতিক ভাষা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

