ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সঙ্গে সীমান্ত পথ বন্ধ করল পাকিস্তান

admin
জুন ১৬, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫,
ইসরায়েলের সঙ্গে ব্যাপক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে সব সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেন।

বখশ পিরকানি বলেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

পাকিস্তানের চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম জানান, সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ বন্ধ থাকলেও বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। পাকিস্তানি নাগরিকরাও ইরান থেকে ফিরতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।