ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান, আঘাত হানল ২২ অঞ্চলে

admin
জুন ১৫, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫
ইসরায়েল-ইরান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। দেশটির সরকার জানায়, ইসরায়েলি ভূখণ্ডের ২২টি এলাকায় আঘাত হেনেছে ইরানের মিসাইল ও ড্রোন। এতে অন্তত ১৩ জন মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সরকার জানিয়েছে, ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৮০ জন ইসরায়েলি হামরায় আহত হয়েছে। তাদের দাবি, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

গত শুক্রবার ইসরায়েল ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায়। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। জবাবে ইরানও ড্রোন ও মিসাইল হামলা চালায়, এতে বেশ কয়েকজন হতাহতের খবর মেলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।