ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দলের নেতাকর্মীদের জরুরি বার্তা জামায়াত আমিরের

admin
মে ২৯, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শৃঙ্খলাভঙ্গ করলে সংগঠন তার দায় নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না—ব্যক্তি তিনি যেই হোন না কেন। 

তিনি আরো বলেন, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।