ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের তত্বাবধানে ”কৃষকের বাজার”উদ্বোধন 

admin
অক্টোবর ২৩, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

এ জেড ভূঁইয়া(রাজু),সীতাকুন্ড চট্টগ্রাম।।
২৩ অক্টোবর,২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের ক্রয় খমতার লক্ষ্যে  ”কৃষকের  বাজার” চালু করা হয়েছে। । 
২৩ অক্টোবর বেলা ১১ টা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি অফিস ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় সীতাকুণ্ড  পৌর ভবনের সামনে আয়োজিত ”কৃষকের বাজার ” এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সীতাকুণ্ড  উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।  
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. তাহমিন আরজু,  সীতাকুণ্ড সিকিউর সিটির  ম্যানেজমেন্ট  কর্মকর্তা আবুল হোসেন ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধি ইমরান হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম,”কৃষকের বাজার‘উদ্বোধন কালে বলেন,সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে সীতাকুণ্ডের ব্যস্ততম এলাকা পৌরসভা কার্যালয় ভবনের সামনে এ বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যসত্ত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।’
তিনি বলেন,  প্রতিটি পণ্যের মূল্য আমরা এমন ভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হয় ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।