এ জেড ভূঁইয়া(রাজু),সীতাকুন্ড চট্টগ্রাম।।
২৩ অক্টোবর,২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের ক্রয় খমতার লক্ষ্যে ''কৃষকের বাজার" চালু করা হয়েছে। ।
২৩ অক্টোবর বেলা ১১ টা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা কৃষি অফিস ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় সীতাকুণ্ড পৌর ভবনের সামনে আয়োজিত ''কৃষকের বাজার " এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. তাহমিন আরজু, সীতাকুণ্ড সিকিউর সিটির ম্যানেজমেন্ট কর্মকর্তা আবুল হোসেন ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধি ইমরান হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম,''কৃষকের বাজার‘উদ্বোধন কালে বলেন,সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে সীতাকুণ্ডের ব্যস্ততম এলাকা পৌরসভা কার্যালয় ভবনের সামনে এ বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যসত্ত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন।’
তিনি বলেন, প্রতিটি পণ্যের মূল্য আমরা এমন ভাবে নির্ধারণ করেছি যাতে কৃষকও লাভবান হয় ক্রেতারাও অপেক্ষাকৃত স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.