ঢাকা২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরমাণু অস্ত্র কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

admin
মে ১০, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫,

ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির আইএসপিআরের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।

এ কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি) এর ডিরেক্টর সদস্য হিসাবে রয়েছেন। এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।