ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের

admin
মে ১০, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই অপারেশনে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুইটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

এদিকে পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।

এনডিটিভি জানায়, শুক্রবার সন্ধ্যার পর ভারতের উত্তরাঞ্চলে ড্রোন হামলা শুরু করে পাকিস্তান।

এছাড়া দেশ দুটির সীমান্তে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের পাল্টা জবাবেও চলছে সমানতালে গোলাবর্ষণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।